• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫৭:৩৪ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ভেনিসে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৯:০৪

ভেনিসে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিনোদন ডেস্ক: ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার জন্য এলো বড় সুখবর। প্রথমবারের মতো উৎসবটির অরিজন্তি প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জিতেছে ‘বিসাতো দ’ওরো’ পুরস্কার। চলচ্চিত্রটির পরিচালক রুবাইয়াত হোসেন পেয়েছেন স্বাধীন চলচ্চিত্র সমালোচকদের দেওয়া সেরা পরিচালকের পুরস্কার।

১১ সেপ্টেম্বর শুক্রবার ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কারটি ঘোষণা করা হয়। স্বাধীন সমালোচকদের জুরি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ নারীর জীবন ও সামাজিক কাঠামোকে কেন্দ্র করে রুবাইয়াতের নির্মাণশৈলীর প্রশংসা করেছে। সিনেমাটিতে নারীর শরীর ও তার ওপর আরোপিত সামাজিক প্রত্যাশাকে ভিন্নধর্মী ও অতিপ্রাকৃত আবহে তুলে ধরা হয়েছে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ভেনিসের অরিজন্তি বিভাগে নির্বাচিত হয়ে এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ঐতিহাসিক নজির তৈরি করে। সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয় ৬ সেপ্টেম্বর ভেনিসে।

আরও পড়ুন

‘খুনি নই, প্রেমিক’, ‘কিং’-এর প্রথম পোস্টারে শাহরুখের চমক

সিনেমাটির গল্প ঢাকার এক তরুণীকে ঘিরে, যে বিয়ের প্রস্তুতি নিতে গিয়ে সৌন্দর্যচর্চা, পারিবারিক প্রত্যাশা ও সামাজিক চাপের মধ্যে পড়ে। একপর্যায়ে তার শরীর ও মানসিক জগতের নানা অস্বাভাবিক পরিবর্তন ঘটতে থাকে। এসবের মধ্য দিয়ে নারীর শরীর, স্বাধীনতা ও সামাজিক প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন চৌধুরী করিম। আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ ও মোহাম্মদ বারী। সিনেমাটির প্রযোজনায় বাংলাদেশ ছাড়াও ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানি যুক্ত রয়েছে।

ভেনিসের পর সিনেমাটি টরন্টোসহ আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের কেন্দ্রীয় আয়োজনেও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ স্থান পেয়েছে।

আরও পড়ুন

তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি

এবারের ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২ সেপ্টেম্বর শুরু হয়ে ১২ সেপ্টেম্বর শেষ হচ্ছে। উৎসবের মূল প্রতিযোগিতার পুরস্কারও আজ ঘোষণা করা হবে।

সূত্র: প্রথম আলো

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জায়গা না থাকায় বসতঘরে বৃদ্ধকে দাফন
জায়গা না থাকায় বসতঘরে বৃদ্ধকে দাফন
২৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৩:৪৯




এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছাল
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছাল
২৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪১:১৩