• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৩:২৩ (09-Sep-2026)
  • - ৩৩° সে:
নারী এশিয়া কাপ: রাতে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নারী এশিয়া কাপ: রাতে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ৩১ আগস্ট সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রাত সাড়ে ৮'টায়।আসরের ‘বি’ গ্রুপে লাল-সবুজদের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই টুর্নামেন্টকে ঘিরে সেরা প্রস্তুতি নিয়ে দেশ ছাড়ে টাইগ্রেসরা। নিজেদের প্রথম ম্যাচের আগে আইসিসি একাডেমি গ্রাউন্ডে শেষবারের মতো ঝালিয়ে নেয় নিগার সুলতানা জ্যোতির দল।মালয়েশিয়ায় ২০১৮ সালে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। সিনিয়র পর্যায়ের নারী ও পুরুষ ক্রিকেটে এখন পর্যন্ত যা সর্বোচ্চ সাফল্য। এবার হারানো সিংহাসন ফিরে পেতে সর্বোচ্চটা দিয়ে লড়াইয়ের কথা জানান টাইগ্রেস অধিনায়ক।আগামী ৬ ও ৮ সেপ্টেম্বর গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে একই সময়ে।