• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৫:৫৫ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

সৌদি আরবে পৌঁছেছেন ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী

২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৪৫

সৌদি আরবে পৌঁছেছেন ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে মোট ৬৮টি ফ্লাইটে পৌঁছেছেন ২৭ হাজার ৩২৫ হজযাত্রী।

২৩ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ হজ অফিস থেকে পাঠানো সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৬টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ১০ হাজার ৭৪৭ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৭৮২ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৭টি ফ্লাইটে ৬ হাজার ৭৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান।

আরও পড়ুন

আজকের নামাজের সময়সূচি (৫ নভেম্বর ২০২৬)

বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি যাত্রা করে ১৮ এপ্রিল। ওই দিন ৪১৮ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন হজযাত্রী। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ১ জুলাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

স্বর্ণের দামে বড় লাফ
স্বর্ণের দামে বড় লাফ
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:৫০

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৩:৪৭



আজকের স্বর্ণের দাম (৫ নভেম্বর ২০২৬)
আজকের স্বর্ণের দাম (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:৫৯


মোংলার পথে প্রধানমন্ত্রী
মোংলার পথে প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:৪৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৭:৪৯