হজযাত্রীদের বিমান ভাড়া কমেছে ৩৭ হাজার টাকা
অনলাইন ডেস্ক: ধর্ম মন্ত্রণালয় ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে। নতুন ঘোষণায় হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।২১ জুলাই মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২-এর ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এছাড়া, বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।তিনি আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া, ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে।