• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪৪:২৫ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু, পরীক্ষা ১ ডিসেম্বর

৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৯:১০

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু, পরীক্ষা ১ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদনের সুযোগ শুরু হচ্ছে আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে। আগামী ৭ নভেম্বর শনিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা।

৪ নভেম্বর বুধবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে এ বছর নম্বর কমবে না: শিক্ষা বোর্ড

কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

যেভাবে আবেদন করবেন
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রকাশ করা হবে।

৫ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে। পরীক্ষার ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ৮ নভেম্বর। টাকা জমার রসিদ শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন

একাদশে আজ তৃতীয় ধাপের ভর্তি শুরু, চলবে মঙ্গলবার পর্যন্ত

ব্যাংকে পরীক্ষার ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা সক্রিয় হবে। এরপর তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে। তালিকার প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষরও থাকতে হবে। পরীক্ষার্থীদের স্বাক্ষরসহ চূড়ান্ত তালিকার একটি মুদ্রিত কপি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একই নামে একাধিক শিক্ষার্থী থাকলে নিবন্ধন নম্বরের ভিত্তিতে প্রকৃত পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কারও নাম নির্বাচিত না হয়। এ ধরনের ভুলের জন্য যাবতীয় দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

এ ছাড়া সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে টাকা জমার রসিদ এবং পরীক্ষার্থীদের স্বাক্ষরসহ চূড়ান্ত তালিকার মুদ্রিত কপি শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন

পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

কোন সিলেবাসে পরীক্ষা হবে
নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে শিক্ষা বোর্ডের ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে।

সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি কত
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিষয় ও পরীক্ষার ধরনভেদে পরীক্ষার্থীদের নির্ধারিত ফি দিতে হবে। ফি নির্ধারণ করা হয়েছে—
- তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়: ১২৫ টাকা (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী)।
- ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়: ২৫ টাকা।
- এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি: জনপ্রতি ৪৫০ টাকা।
কেন্দ্র ফি পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

আরও পড়ুন

এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণ ও পরীক্ষার তারিখ ঘোষণা

তত্ত্বীয় বিষয়ের জন্য আদায় করা কেন্দ্র ফি থেকে প্রত্যেক কলেজ নিজস্ব ব্যয় নির্বাহের জন্য ১০ শতাংশ অর্থ রাখতে পারবে। বাকি ৯০ শতাংশ অর্থ পরীক্ষাকেন্দ্রের ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে।

এ ছাড়া বোর্ড অফিস থেকে অব্যবহৃত উত্তরপত্র ও পরীক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জাম সংগ্রহের প্রয়োজনীয় খরচও কেন্দ্র ফি থেকে বহন করতে হবে। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের যাবতীয় ব্যয় এই ফি থেকেই নির্বাহ করতে হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৭:৪৯






আজকের খেলার সূচি (৫ নভেম্বর ২০২৬)
আজকের খেলার সূচি (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৯:২২

আজ মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫০:৫০

আজকের রাশিফল (৫ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪০:৩০