• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:৪৮:৩৮ (18-Jul-2026)
  • - ৩৩° সে:

পদত্যাগ করলেন এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়ক

১৮ জুলাই ২০২৬ দুপুর ০২:৩৯:৪০

পদত্যাগ করলেন এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়ক

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গত ২ জুলাই দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন।

তবে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় ১৭ জুলাই শুক্রবার সাংবাদিকদের কাছে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে জয়পুরহাট জেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং দলের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সংগঠনের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, আহ্বায়কের দায়িত্ব ছেড়ে দিলেও দলের একজন সাধারণ সদস্য হিসেবে ভবিষ্যতেও দলের অগ্রযাত্রা ও সাংগঠনিক কার্যক্রমে কাজ করে যাবেন। দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গোলাম কিবরিয়া তাপস বলেন, ‘গত ২ জুলাই লিখিতভাবে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না জানানো হলেও স্থানীয়ভাবে আমি আমার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি।’

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন বলেন, বিষয়টি তিনি অনানুষ্ঠানিকভাবে শুনেছেন। তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনো তার কাছে পৌঁছেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ১
রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ১
১৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:২৩:৪৩



Follow Us