• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৫:২০ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেয়ার চেষ্টা

১৮ জুলাই ২০২৬ বিকাল ০৫:০১:০৪

জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেয়ার চেষ্টা

জামালপুর প্রতিনিধি: জামালপুরে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত।

১৮ জুলাই শনিবার ভোর রাতে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিস্তম্ভে এই ঘটনা ঘটে।

শনিবার দুপুরের দিকে ‘আল-সাদিক হৃদয়’ নামের একটি ফেসবুক আইডি থেকে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতি স্তম্ভের দিকে নিক্ষেপ করছেন। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে কলস নিয়ে এলাকাবাসীর মানববন্ধন, দ্রুত সমাধানের আশ্বাস নাসিক প্রশাসকের

এ ঘটনায় সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন বলেন- গত ৯ জুন নেত্রকোনার জুলাই স্মৃতি স্তম্ভেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এরপর আমরা কয়েকদিন পাহারা দিয়েছি। কিন্তু প্রতিদিন পাহারা দেওয়া সম্ভব নয়। এ ধরনের স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনও প্রকাশ্যে চলাফেরা করছে। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা ঘটছে।

জামালপুর জেলা ছাত্রশক্তির নেতা আমিনুল এহসান বলেন- আজ তারা শুধু জুলাই স্মৃতিস্তম্ভে নয়, বাংলাদেশের হৃদপিণ্ডে আগুন দিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের পর বড় বড় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ছোট খাটো লোকজনকে ধরা হচ্ছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

ঘটনাস্থল পরিদর্শনে যান জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:২৭

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো হয়েছে
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৫৬

শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর
শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৪৯




চাঁদাবাজির মামলায় ৪ সাংবাদিক কারাগারে
চাঁদাবাজির মামলায় ৪ সাংবাদিক কারাগারে
১৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৪



ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত
ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:৪৮