• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৪১:৪৮ (05-Oct-2026)
  • - ৩৩° সে:
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ ইসলাম

ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর কুষ্টিয়ায় হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি প্রশ্ন তুলেছেন, ‘একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?’৪ অক্টোবর রোববার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়ালে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নাহিদ ইসলাম।পোস্টে তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলা।তিনি আরও বলেন, অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এনসিপির পক্ষ থেকে এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।তবে কুষ্টিয়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, ছাত্রদল এ ঘটনার সঙ্গে জড়িত নয়। একই সঙ্গে কোনো নেতাকর্মী ব্যক্তিগতভাবে জড়িত থাকলে তার দায় সংগঠন নেবে না বলেও জানানো হয়েছে।