• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:৩০:৩১ (18-Jul-2026)
  • - ৩৩° সে:

রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:২৩:৪৩

রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় আরপিএমপি পুলিশের অভিযানে মাদক ও ক্যাসিনো মামলার আসামি ইয়াবা ট্যাবলেটসহ তইবুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার হয়েছে।

১৮ জুলাই শনিবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার (ওসি) অশোক চৌহান।

গ্রেফতার তইবুল ইসলামের বাড়ি হারাগাছ থানাধীন মদামদন দৌলতটারিতে।

ওসি অশোক চৌহান বলেন, শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি গোয়েন্দা পুলিশ হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকায় অভিযান চালিয়ে তইবুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩৬ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।

তিনি বলেন, মাদকসহ গ্রেফতার তইবুল ইসলামের বিরুদ্ধে এর আগে হারাগাছ থানায় মাদক ও অনলাইনে জুয়া খেলার সাইবার আইনের ধারায় পৃথক দুইটি মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ১
রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ১
১৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:২৩:৪৩



Follow Us