• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৫২:১৭ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতীয় ঐক্যের বড় বাধা: গোলাম পরওয়ার

২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:২৫

জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতীয় ঐক্যের বড় বাধা: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যের পথে সরকারই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

২৭ নভেম্বর শুক্রবার চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সংকটকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও এই জাতীয় ঐক্যের সঙ্গে একমত। কিন্তু প্রধানমন্ত্রী ও সরকারই জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জাতীয় ঐক্যের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। গণভোটের রায় উপেক্ষা করে জনগণের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে।

আরও পড়ুন

১ ডিসেম্বর বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, ৭০ ভাগ ভোটে বিজয়ী গণভোটের রায় ৫০ ভাগ সংসদীয় আসনের জোরে প্রত্যাখ্যান করা যায় না। সরকার জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় মেনে নিতে হবে। গণভোটের রায় মেনে নিলেই জনগণ ইস্পাতকঠিন ঐক্য নিয়ে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে দাঁড়িয়ে যাবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন বলেন, দেশের সম্পদ দেশীয়ভাবে পরিচালনার সক্ষমতা অর্জন করতে হবে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। সরকারের দায়িত্বশীল পদে থাকা কোনো কোনো ব্যক্তিও এসব ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেন তিনি। চট্টগ্রাম বন্দরকে দেশের স্বার্থ বিকিয়ে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে জনগণ সরকারকে ‘আধিপত্যবাদী শক্তির দালাল’ আখ্যা দেবে। দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে-শিল্পমালিকদের এ বক্তব্য সত্য। তবে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। যেসব শ্রমিকের কঠোর পরিশ্রম ও ঘামে শিল্প টিকে থাকে, তাঁদের ন্যূনতম অধিকারও দেওয়া হয় না। যে শ্রমনীতি শ্রমিকের দুবেলা খাবার ও অসুস্থতায় চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না, সেই শ্রমনীতি প্রত্যাখ্যান করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন

ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হতো প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে: রিজভী

ভারতের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। তবে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। বাংলাদেশ ভারতের কোনো ধরনের আধিপত্য মেনে নেবে না বলেও জানান তিনি।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, জাতীয় সংসদ সদস্য জহিরুল ইসলাম, ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসাইন ও রাজনীতিবিদ শফিউল আলম।

সম্মেলন সঞ্চালনা করেন মহানগর ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম এবং ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন

বাংলাদেশ আক্রান্ত হলে ইন্ডিয়াও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম


এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:১৪

সাভারে লাব্বাইক পরিবহনে আগুন
সাভারে লাব্বাইক পরিবহনে আগুন
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:০০



চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে গরু হত্যা
চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে গরু হত্যা
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:৫৩


হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:০৭

ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন শিক্ষক
ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন শিক্ষক
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৩:২৬