• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:০৫:৩৬ (22-Jul-2026)
  • - ৩৩° সে:

জামায়াত এমপির অনৈতিক কর্মকাণ্ড নিয়ে যা বললেন আব্দুল কাদের

২২ জুলাই ২০২৬ সকাল ০৯:২০:২০

জামায়াত এমপির অনৈতিক কর্মকাণ্ড নিয়ে যা বললেন আব্দুল কাদের

ডেস্ক রিপোর্ট: মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাতে পছন্দ করেন না উল্লেখ করে জামায়াত নেতার নানা অনৈতিক কর্মকাণ্ড নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

আজ ২২ জুলাই সকাল ৯টায় দেয়া ফেসবুক পোস্টে আব্দুল কাদের বলেন, তিনি সাধারণত মানুষের ব্যক্তিগত জীবন ও প্রাইভেসি নিয়ে সচেতন থাকার চেষ্টা করায় জামায়াত নেতার কর্মকাণ্ড নিয়ে প্রথম দিকে নির্লিপ্ত ছিলেন। তবে বিষয়টি ব্যক্তিগত পর্যায় থেকে আইনি ও অপরাধমূলক পর্যায়ে যাওয়ার কারণে তিনি খোঁজখবর নিয়েছেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সদ্য এসএসসি পাস করা এক তরুণী চাকরির সুপারিশের জন্য এলাকার এক এমপির কাছে গেলে, তিনি তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে রুমে নিয়ে যান। ভিডিওতে মেয়েটির অনীহার দিকটি স্পষ্ট বলে দাবি করেন তিনি।

ওই এমপির ব্যক্তিগত সহকারী ও ড্রাইভারের অভিযোগ, শুধু ওই তরুণী নন, বরং ওই এমপি আরও অনেক তরুণীর সাথেই এ ধরনের অপকর্মে জড়িত। এছাড়া এলাকায় জমি ও বালুমহাল দখল এবং পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে অপকর্ম করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সততা ও ধর্মের লেবাস পরে তিনবার এমপি নির্বাচিত হওয়া ব্যক্তিটি ১৯৯১ সাল থেকে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে আসছেন বলে পোস্টে উল্লেখ করেন আব্দুল কাদের।

জামায়াত-শিবিরের লোকজন প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যক্তিগত জীবন ও প্রাইভেসি লঙ্ঘনে অভ্যস্ত বলে মন্তব্য করে আব্দুল কাদের উল্লেখ করেন, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যক্তি ও গোষ্ঠীতন্ত্রের স্বার্থ হাসিল এবং সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করার বিরুদ্ধে তারা সবসময় কথা বলে আসছেন বলে জানান।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন যে, সৎ লোকের শাসন আর আল্লাহর আইন বাস্তবায়নের নামে ধর্মব্যবসা করা এসব চক্রের বিরুদ্ধে ধর্মপ্রাণ মানুষ অচিরেই সচেতন হবে এবং রুখে দাঁড়াবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us