• ঢাকা
  • |
  • শনিবার ২রা ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৩০:৪৯ (14-Feb-2026)
  • - ৩৩° সে:
অন্য সংগঠনের কেউ হলে উঠতে গেলেই শিবির মব তৈরি করে: কাদের

অন্য সংগঠনের কেউ হলে উঠতে গেলেই শিবির মব তৈরি করে: কাদের

ডেস্ক রিপোর্ট: অন্য সংগঠনের কেউ হলে উঠতে গেলেই ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মব তৈরি করে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম সমন্বয়ক আবদুল কাদের।১৩ ফেব্রুয়ারি শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ছাত্রশিবির আবার তাদের পুরানা রাজনীতিতে ব্যাক করবে, করতে বাধ্য হবে। কারণ, তারা নিজেরাই ভালো করে জানে, বিগত দেড় বছরে তারা কী কী করেছে। তাদের কৃতকর্মের দরুণ তাদের পুরানা কৌশল অবলম্বন করতেই হবে।হলগুলো শিবির দখলে নিয়েছে উল্লেখ করে কাদের বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ক্যাম্পাসগুলোতে একপ্রকার দখলদারিত্ব কায়েম করেছে। নিজেরা হলে হলে কমিটি অব্যাহত রেখেছে, ভবন প্রতিও কমিটি নবোদ্যমে সচল করছে; আর বিপরীতে অন্য সংগঠনের কেউ হলে উঠতে গেলেই মব ক্রিয়েট করছে। সাধারণ শিক্ষার্থী পরিচয়ে রাত-বিরেতে চলছে মব। এক প্রকার জিম্মি ছিল ক্যাম্পাসগুলা। প্রশাসনে নিজেদের লোক বসিয়ে তাদের মাধ্যমে কার্য হাসিল করেছে তারা।অনলাইনে শিবিরের কার্যক্রম নিয়ে এই ছাত্রনেতা বলেন, তাদের অনলাইনের নোংরামি, ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর নারী হেনস্তার বিষয়ে তো নতুন করে বলার কিছু নাই। এসব কারণেই তারা নিজের ভেতরের ভয় থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্য লাভ নেই, এতোদিনে সবার পরিচয় প্রকাশিত হয়ে গেছে।সর্বশেষ তিনি বলেন, শিবির এক্ষেত্রে আবার এনসিপি এবং ছাত্রশক্তিকে ইউজ করবে। নিজেরা গোপনে থেকে শক্তির নেতাকর্মীদের দিয়ে প্রতিপক্ষকে ডিল করাবে। কিন্তু কথা হইলো, এনসিপি কিংবা ছাত্রশক্তি আবার জেনেবুঝে ইউজ হবে কি না, বিপদে পড়বে কি না, সেটা তারাই ঠিক করবে।