• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৫৫:০৪ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

স্পেনের জয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত: ইরান

২২ জুলাই ২০২৬ সকাল ০৮:৪৫:৫৩

স্পেনের জয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী মানুষ আনন্দিত: ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান বিশ্বকাপের ফাইনালে স্পেনের জয়ের জন্য দেশটিকে অভিনন্দন জানিয়েছে। তাদের দাবি, এই জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা করা বিশ্বের বহু মানুষের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, স্পেনের সরকার গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধের নিন্দা জানানো এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করায় স্পেন বিশ্বজুড়ে অনেক মানুষের সমর্থন পেয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি রাজনীতিক ও ফুটবল সমর্থকদের একটি অংশ আর্জেন্টিনাকে সমর্থন করেছিল। কারণ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে ইসরায়েলের নীতির প্রকাশ্য সমর্থক হিসেবে পরিচিত।

সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার জানায় ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ‘ফিলিস্তিনি জনগণের পক্ষে স্পেনের খেলোয়াড়দের অবস্থান এবং ইরানের প্রতি স্পেনের সমর্থন দেখিয়েছে যে স্বাধীনতা ও দৃঢ়তা সেই বুদ্ধিমান ও সম্মানিত জাতির বৈশিষ্ট্য।’

তিনি আরও বলেন, স্পেনের ১-০ ব্যবধানে জয় ‘শুধু স্পেনের জনগণের হৃদয়েই আনন্দ এনে দেয়নি, বরং বিশ্বের বহু স্বাধীন, ন্যায়বিচারপ্রিয় ও স্বাধীনচেতা জাতির মানুষকেও আনন্দিত করেছে।’

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরোধিতায় স্পেন জাতীয় দলের আচরণ এবং সামগ্রিকভাবে স্পেনের অবস্থান প্রশংসনীয় ছিল।’

সূত্র: আল-জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ভরিতে সোনার গহনার দাম কমল ২ হাজার ২১৬ টাকা
ভরিতে সোনার গহনার দাম কমল ২ হাজার ২১৬ টাকা
৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৩৫

জামিন পেলেন বিদিশা সিদ্দিক
জামিন পেলেন বিদিশা সিদ্দিক
৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০১:১৫

এনবিআরের ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি
এনবিআরের ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:০৬