• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪১:২১ (05-Sep-2026)
  • - ৩৩° সে:
বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন

বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন

জয়পুরহাট প্রতিনিধি: বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে, দুষ্টুমি, অপপ্রচার বা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে জয়পুরহাট শহরের সদর রোডে জয়পুরহাট জেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপির নাম ব্যবহার করে কোনো ‘মৌসুমি পাখি’ দলে বিশৃঙ্খলা সৃষ্টি, অপপ্রচার কিংবা অনৈতিক কর্মকাণ্ডের অপপ্রয়াস চালালে তা মেনে নেওয়া হবে না। দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।মতবিনিময় সভায় জয়পুরহাটের উন্নয়ন, সম্ভাবনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এ সময় তিনি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও মতবিনিময় করেন।জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল কুমার সরকার, শেখ শাহবুদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।