• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২১:৫১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে তিস্তার পানি

২২ জুলাই ২০২৬ সকাল ০৮:৪৯:০৬

পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে তিস্তার পানি

অনলাইন ডেস্ক: উজান থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কে রয়েছেন চরাঞ্চলের মানুষ।

এরই মধ্যে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত তলিয়ে যেতে শুরু করেছে।

২২ জুলাই বুধবার সকাল ৬টার দিকে তিস্তার ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে, পানির চাপ বেড়ে যাওয়ায় দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬