• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৬:৪৬ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

সরকার ইচ্ছাকৃতভাবে গণভোটের রায় উপেক্ষা করছে: গোলাম পরওয়ার

৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৪৫

সরকার ইচ্ছাকৃতভাবে গণভোটের রায় উপেক্ষা করছে: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করে বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের রাজনৈতিক সংকট কাটবে না। এ বিষয়ে সংসদে সমাধান চান ১১ দলীয় ঐক্যের নেতারা। তার অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবে গণভোটের রায় উপেক্ষা করছে।

৩০ অক্টোবর শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, এক ভোটে ক্ষমতায় এসে আরেক ভোটের রায় মানছে না বিএনপি। নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। অথচ এখন সেই অবস্থান থেকে সরে এসে গণভোটের রায় অস্বীকার করছেন তিনি। এটি স্পষ্ট দ্বিচারিতা।

আরও পড়ুন

ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াঁজো শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন

ব্রিফিংয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তার অভিযোগ, দলীয় কোন্দলের জেরে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেও দাবি করেন তিনি।

তাহসিফ সাউরির হত্যাকাণ্ড নিয়ে গোলাম পরওয়ার বলেন, অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়ার পরও বিমানবাহিনীর একজন সাবেক কর্মকর্তাকে হত্যার খবর জানেন না প্রধানমন্ত্রী।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৯





রাজধানী থেকে ককটেলসহ গ্রেফতার ২
রাজধানী থেকে ককটেলসহ গ্রেফতার ২
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২২:২১

একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৮:২০