• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ রাত ০৯:০২:২৭ (17-Oct-2026)
  • - ৩৩° সে:
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি

গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি

ডেস্ক রিপোর্ট: গণভোটের রায় কার্যকরসহ ৩ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি স্পষ্ট জানিয়েছে, বর্তমান সংবিধান সংশোধন কমিটিতে তারা অংশ নেবে না।১৭ অক্টোবর শনিবার বিকেলে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের ৩ দফা দাবি তুলে ধরেন সদস্যসচিব আখতার হোসেন। জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।আখতার হোসেন বলেন, গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।আরও পড়ুন: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতারতিনি আরও বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়াতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেনড়- এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।এটিভি/এসটিও