• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৪৩:০১ (31-Aug-2026)
  • - ৩৩° সে:
ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল

ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল

অনলাইন ডেস্ক: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। ৩০ আগস্ট রোববার রাত ৮টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সফরকালে অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে আইপিইউর সহযোগিতা আরও জোরদার করা এবং সংসদীয় কূটনীতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।আগামী ২ সেপ্টেম্বর সফর শেষে তিনি ঢাকা ত্যাগ করবেন।সূত্র: নিউজ ২৪