অনলাইন ডেস্ক: দেশজুড়ে জমি, বাড়ি ও দোকান দখলের খবর পাচ্ছি। অনেক অভিযোগ স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে রয়েছে বলে মন্তব্য করেছেন চিকিৎসক তাসনিম জারা।
২৭ সেপ্টেম্বর রোববার হামলা-ভাঙচুরের ঘটনায় রাজধানীর মিরপুর-১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
তাসনিম বলেন, বিএনপি নিজেই তাদের দলের একজন নেতাকে বহিষ্কার করেছে, খুব সম্ভবত জয়পুরহাটে। এটা ভালো উদ্যোগ।
তিনি আরও বলেন, কিন্তু শুধু বহিষ্কারের বিবৃতির মধ্যেই এটি থাকবে, নাকি আসলে কেন এমন হচ্ছে, সেটিও খতিয়ে দেখা হবে? কেন ক্ষমতায় আসার পর তাদের স্থানীয় নেতারা এই দখলের আসকারা পাচ্ছেন, সেটাও আরেকটি প্রশ্ন।
তাসনিম বলেন, স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো। তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে? এই অবস্থা যদি থাকে, তাহলে মানুষ আসলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কীভাবে ভরসা রাখবে?
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available