• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৪৬:১৩ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাবা-ছেলে গ্রেফতার

২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১১:২৩

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাবা-ছেলে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর রোববার রাতে উপজেলার বলুহর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কোটচাঁদপুর পৌরসভার আদর্শপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে মাসুদ (৫৭) ও তার ছেলে মামুন (৩২)।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর সকালে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে কোটচাঁদপুর থানায় মামলা করা হয়।

পুলিশের ভাষ্য, ওই মামলার তদন্তের অংশ হিসেবে রোববার রাতে বলুহর বাসস্ট্যান্ড এলাকা থেকে মাসুদ ও মামুনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, মাসুদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এবং মামুন পৌর যুবদলের সদস্য।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গ্রেফতার দুজনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:০১

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর
বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:২৩