• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:১৩:৩৭ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:২৩

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

অনলাইন ডেস্ক: বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআরভিত্তিক এনপিএসবি লেনদেনের বিপরীতে সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৬ টাকা প্রণোদনা দেওয়া হবে।

২৭ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২ হাজার টাকার লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান পাবে ০.১০ শতাংশ বা সর্বোচ্চ ২ টাকা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ০.২০ শতাংশ বা সর্বোচ্চ ৪ টাকা। অর্থাৎ, ২ হাজার টাকার লেনদেনে দুই প্রতিষ্ঠান মিলিয়ে সর্বোচ্চ ৬ টাকা প্রণোদনা পাবে। এই অর্থ সরাসরি গ্রাহক বা বিক্রেতাকে দেওয়া হবে না।

একইভাবে ১ হাজার টাকার লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান পাবে ১ টাকা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ২ টাকা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মাসিক ভিত্তিতে এই প্রণোদনা দেওয়া হবে। ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে অনবোর্ড করা ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবা প্রদানকারী মার্চেন্ট পয়েন্ট এ সুবিধার আওতায় থাকবে। পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্ট পয়েন্টে সম্পন্ন হওয়া বাংলা কিউআরভিত্তিক এনপিএসবি লেনদেনও প্রণোদনার আওতায় আসবে।

এর আগে গত ১০ আগস্ট জারি করা পিএসডি-২ সার্কুলার লেটারের একটি অনুচ্ছেদে বাংলা কিউআর লেনদেনের জন্য প্রণোদনার বিধান করা হয়েছিল। নতুন সার্কুলারের মাধ্যমে ওই বিধান প্রতিস্থাপন করে প্রণোদনার আওতা বাড়ানো হয়েছে।

ফলে ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা ও সেবা প্রদানকারীদের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্ট পয়েন্টেও বাংলা কিউআরভিত্তিক লেনদেনে এ সুবিধা পাওয়া যাবে।

সূত্র: যুগান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:০১

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর
বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:২৩