• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৩৪:৫৮ (28-Sep-2026)
  • - ৩৩° সে:

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় গ্রাহকের ২৫ কোটি টাকা আত্মসাত

২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৫:১৪

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় গ্রাহকের ২৫ কোটি টাকা আত্মসাত

ডেস্ক রিপোর্ট: গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার অগ্রণী ব্যাংকের শাখায় ২৭ সেপ্টেম্বর রোববার সকাল থেকে শত শত গ্রাহক ভিড় করেন। একপর্যায়ে ক্ষুব্ধ গ্রাহকেরা ব্যাংকের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন।

ব্যাংক কর্তৃপক্ষের আহ্বানে প্রতারণার শিকার গ্রাহকদের প্রমাণসহ লিখিত অভিযোগ দিতে বলা হয়। প্রথম দিনেই শতাধিক গ্রাহক ব্যাংকে অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ব্যাংকের দুই কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগ ও জিন্নাহ হোসেনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, শ্রীনগর শাখাটিতে প্রায় ২০ হাজার গ্রাহক রয়েছেন। প্রথম দিনে জমা পড়া অভিযোগে সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ৮৪ লাখ টাকা হারানোর তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ৫ লাখ, ১০ লাখ ও ২৫ লাখ টাকা জমা রাখা গ্রাহকের সংখ্যা বেশি। তাঁদের অনেকেই প্রবাসীদের স্ত্রী, যারা বিদেশ থেকে পাঠানো অর্থ ব্যাংকে জমা রেখেছিলেন।

গ্রাহকদের অভিযোগ ও ভিড়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টরা ধারণা করছেন, আত্মসাৎ করা অর্থের পরিমাণ ২৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

অভিযোগ অনুযায়ী, একটি চক্র ব্যাংকের জন্য আলাদা সিল তৈরি করে এবং গ্রাহকের প্রকৃত মুঠোফোন নম্বরের পরিবর্তে অন্য নম্বর ব্যাংক হিসাবে যুক্ত করে টাকা হাতিয়ে নেয়। এতে গ্রাহকেরা লেনদেনের খুদে বার্তা পেতেন না। কোনো কোনো ক্ষেত্রে গ্রাহকের অজান্তে চেক বই তৈরি করে অর্থ তুলে নেওয়ার অভিযোগও রয়েছে।

আইভরি কোস্টপ্রবাসী বাহারুল আলমের স্ত্রী মনি বেগম অভিযোগ করেন, স্বামীর পাঠানো অর্থ থেকে ৮৪ লাখ টাকা এফডিআর করেছিলেন। কিন্তু ওই টাকা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। সিঙ্গাপুরপ্রবাসীর স্ত্রী পলি বেগম ১০ লাখ টাকা হারানোর অভিযোগ করেছেন।

এ ছাড়া মৌসুমী আক্তার ৩৩ লাখ, বকুল বেগম ১০ লাখ, ভানু আক্তার ৮ লাখ, শিখা আক্তার ১০ লাখ, তাহমিনা আক্তার ৪ লাখ, পারুল দাস ৬ লাখ ২৫ হাজার এবং লক্ষ্মী রাণী তালুকদার ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল মিয়া বলেন, অভিযুক্ত শরিফুজ্জামান সোহাগ ও জিন্নাহ হোসেনকে খোঁজা হচ্ছে। তাদের সন্ধান পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:০১

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর
বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর
২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:২৩