• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৫:২২ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর

১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৩:৩৯

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক অভিযোগ করেন তিনি। ওই পোস্টে মুসাদ্দিক লেখেন, ‘আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’

এ দিকে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক Musaddiq Ali Ibne Mohammad এর গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট লীগের সন্ত্রাসীরা।

আরও পড়ুন

শিক্ষার্থীরা অতীতের মতো ভবিষ্যতেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে: আবদুস সালাম

গতকাল গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও কাপুরুষের মতো আগুন দিয়েছে এই সন্ত্রাসী বাহিনী। আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে। চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে তারা। এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ।’

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর
ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৩:৩৯


এপেক সম্মেলন চলাকালে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প!
এপেক সম্মেলন চলাকালে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প!
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৩:২২




ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:০৬