• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৫৯:০৩ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

টানা বৃষ্টিতে স্থবির রাজধানী, চরম ভোগান্তিতে নগরবাসী

১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৭:১৫

টানা বৃষ্টিতে স্থবির রাজধানী, চরম ভোগান্তিতে নগরবাসী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ভোর থেকে শুরু হওয়া টানা ও থেমে থেমে বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানীর বাসিন্দারা। ১৯ নভেম্বরন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আবহাওয়ার এই বিরূপ আচরণে সবচেয়ে বেশি বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও স্কুলশিক্ষার্থীরা। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের গতি কমে যাওয়ার পাশাপাশি তীব্র গণপরিবহন সংকটে নাকাল হতে হয়েছে সাধারণ যাত্রীদের।

সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়তে থাকে। বৃষ্টি থেকে বাঁচতে কেউ ছাতা ও রেইনকোট ব্যবহার করে গন্তব্যে ছুটছেন, আবার অনেকেই বৃষ্টি থামার অপেক্ষায় বিভিন্ন ভবন ও দোকানের ছাউনির নিচে আশ্রয় নিচ্ছেন। বৃষ্টির কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় বিশেষ করে গণপরিবহননির্ভর মানুষগুলো পড়েছেন চরম বিড়ম্বনায়।

সকালে রামপুরা ও মালিবাগ এলাকায় কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের দীর্ঘ সময় গণপরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যানবাহনের ধীরগতি ও সড়কে চাপের কারণে অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি; কেউ কেউ বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজেই রওনা হন।

আরও পড়ুন

রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন

রামপুরার এক বেসরকারি চাকরিজীবী জানান, সকালে বের হয়ে ঠিকমতো গাড়ি না পাওয়ায় এবং সড়কে যানজটের কারণে অন্য দিনের তুলনায় অফিসে পৌঁছাতে অনেক বেশি সময় লেগেছে। মালিবাগের এক বাসিন্দা বলেন, জরুরি কাজে বের হয়ে রাস্তায় চলাচল করাই কঠিন হয়ে পড়েছে; ছাতা ব্যবহার করেও বৃষ্টি থেকে পুরোপুরি রক্ষা পাওয়া যাচ্ছে না।

খিলগাঁও এলাকাতেও ছিল একই চিত্র। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় সন্তানদের নিয়ে স্কুলে ছুটতে দেখা যায় অভিভাবকদের। স্থানীয় এক অভিভাবক জানান, ছেলের বার্ষিক পরীক্ষা চলায় বাধ্য হয়েই তাকে স্কুলে নিয়ে আসতে হয়েছে। ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টি না থামায় বাচ্চাদের নিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে বলে জানান তিনি।

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলে অফিসগামী মানুষের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েন অনেকেই।

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭

মতিঝিলের একটি বিমা কোম্পানির কর্মকর্তা জানান, বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে দেরি হওয়ার পর রাস্তায় এসেও গাড়ি পাওয়া যাচ্ছিল না। প্রায় ২০ মিনিট ছোটাছুটির পর দ্বিগুণ ভাড়ায় একটি রিকশা জোগাড় করে বৃষ্টিতে ভিজতে ভিজতেই অফিসে পৌঁছান তিনি। বেতন কাটা যাওয়ার ভয়ে এত দুর্ভোগ সয়েও কর্মস্থলে আসতে হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:০৬





আজ বিশ্ব পুরুষ দিবস
আজ বিশ্ব পুরুষ দিবস
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:৫৪


দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৯:০১