• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:১৭:১২ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

‘রেড লাইন’ অতিক্রম না করার আহ্বান শি জিনপিংয়ের, ট্রাম্প-পুতিনকে কড়া বার্তা

১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৯:৪৮

‘রেড লাইন’ অতিক্রম না করার আহ্বান শি জিনপিংয়ের, ট্রাম্প-পুতিনকে কড়া বার্তা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বড় শক্তিগুলোর মধ্যে উত্তেজনা ও সংঘাত এড়াতে একে অপরের মৌলিক স্বার্থ এবং নির্ধারিত সীমারেখার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি স্পষ্ট করে বলেন, স্পর্শকাতর বিষয়গুলোতে কোনো দেশই যেন অন্য দেশের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা অতিক্রম না করে।

বক্তব্যে শি জিনপিং জোর দিয়ে বলেন, পরাশক্তিগুলোর নেতাদের পারস্পরিক সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং মূল স্বার্থের প্রতি সম্মান জানানো জরুরি। আন্তর্জাতিক অঙ্গনের সংবেদনশীল ইস্যুগুলোতে সংযম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপরই তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে তাইওয়ান প্রসঙ্গেও ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানা গেছে, শি জিনপিং ট্রাম্পকে বলেছেন যে বেইজিং ও ওয়াশিংটনের সম্পর্কে বড় কোনো বিপর্যয় ঠেকাতে তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রকে ‘সঠিক কাজটি’ করতে হবে।

আরও পড়ুন

২০৩৫ সালেই খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চ

উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। অন্যদিকে, তাইওয়ানের নিরাপত্তা ও প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ কারণে তাইওয়ান ইস্যুটি বরাবরই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ট্রাম্প ও পুতিনের সঙ্গে বৈঠকে শি জিনপিংয়ের এই মন্তব্য বিশ্ব রাজনীতি ও কূটনীতিতে সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং বড় শক্তিগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। আল-জাজিরা

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:০৬





আজ বিশ্ব পুরুষ দিবস
আজ বিশ্ব পুরুষ দিবস
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৫:৫৪