• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৩:২১ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

শাকিবের ‘মোহাব্বাত’-এ কিয়ারা আদভানি? প্রযোজকের এক পোস্টে তোলপাড়

১৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:২০

শাকিবের ‘মোহাব্বাত’-এ কিয়ারা আদভানি? প্রযোজকের এক পোস্টে তোলপাড়

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এরই মধ্যে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করে নতুন জল্পনার জন্ম দিয়েছেন সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। তাহলে কি শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে?

হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটির নায়িকা নিয়ে শুরু থেকেই নানা আলোচনা চলছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি শেয়ার করেন প্রযোজক আরশাদ আদনান। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নেক্সট’। আর এই একটি শব্দ ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

জানা গেছে, ছবিটি ‘এসকোয়ার ইন্ডিয়া’র একটি ফটোশুটের। এতে কিয়ারাকে বেইজ রঙের ক্যাপ, কমলা রঙের পোশাক ও রঙিন ডোরাকাটা টপে দেখা গেছে।

আরও পড়ুন

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের সামিরা খান মাহি

এর আগে আরশাদ আদনান ও হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন ইধিকা পাল। তাঁদের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’-এ শাকিবের নায়িকা হন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

এদিকে, ‘মোহাব্বাত’ সিনেমায়ও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকাকে দেখা যেতে পারে বলে আগে থেকেই আলোচনা ছিল। ভারত ও পাকিস্তানের কয়েকজন অভিনেত্রীর নামও ঘুরেফিরে আসছিল।

তবে প্রযোজকের রহস্যময় পোস্টে কিয়ারা আদভানির নাম সামনে এলেও সিনেমাটিতে তাঁর অভিনয়ের বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন শাকিবভক্ত ও সিনেমাপ্রেমীরা।

আরও পড়ুন

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর
ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৩:৩৯


এপেক সম্মেলন চলাকালে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প!
এপেক সম্মেলন চলাকালে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প!
১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৩:২২