• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩৫:৫৩ (01-Sep-2026)
  • - ৩৩° সে:

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৯:৪৫

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ শীর্ষ নেতারা।

বিএনপি নেতারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন সামনে রেখে দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এর আগে মন্ত্রিসভার সদস্য ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিরাজ করছে উৎসবের আমেজ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শিল্প কোনো পাপ নয়: প্রভা
শিল্প কোনো পাপ নয়: প্রভা
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০২:১৭

মেসির বিদায় নিয়ে ডি মারিয়ার আবেগঘন বার্তা
মেসির বিদায় নিয়ে ডি মারিয়ার আবেগঘন বার্তা
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০০:৫৬

তিন মাস পর আজ খুলছে সুন্দরবন
তিন মাস পর আজ খুলছে সুন্দরবন
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৬:২৬


বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২৫:১৬

রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৭:০৭