• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:০২:১০ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

রাশিয়ার হামলায় কিয়েভ ও আশপাশের অঞ্চলে নিহত ৯, আহত ১৪

১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১১:৪৭

রাশিয়ার হামলায় কিয়েভ ও আশপাশের অঞ্চলে নিহত ৯, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় ৯ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। ১ সেপ্টেম্বর মঙ্গলবারের এই হামলা কিয়েভে টানা ষষ্ঠ দিনের রুশ হামলা বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

জরুরি সেবা বিভাগ জানায়, কিয়েভে ৮ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। এদিকে, হামলার পর রাজধানীর বিভিন্ন স্থানে আগুনও ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, কিয়েভ অঞ্চলের বোরিসপিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে।

এদিকে রাশিয়ার উস্ত-লুগা বন্দরে ড্রোন হামলায় আগুন ধরে যায়। মস্কোতেও ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা চালায় রুশ কর্তৃপক্ষ। দেশটির সামারা অঞ্চলেও হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। তবে, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: রয়টার্স 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০২:৪৮

নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০৪



কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫৫