অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে সারাদেশে বিএনপির একক প্রার্থী দেওয়া হবে, নাহলে বিজয় সুনিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু।
১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। রাজশাহী মহানগর বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে।
মিজানুর রহমান মিনু বলেন, “বিএনপি বড় দল, যে কারণে নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কিন্তু দল থেকে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে। জাতীয় নির্বাচনের মতো আমাদের জয়লাভ করে আসতে হবে।”
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সূত্র: রাইজিরিংবিডি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available