• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৪১:২৮ (09-Jul-2026)
  • - ৩৩° সে:

সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনও ষড়যন্ত্র-চক্রান্ত চলছে: রিজভী

৯ জুলাই ২০২৬ দুপুর ০১:২৯:২৩

সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনও ষড়যন্ত্র-চক্রান্ত চলছে: রিজভী

অনলাইন ডেস্ক: দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরন্তন চেষ্টাকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে দেশবাসীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনও ষড়যন্ত্র-চক্রান্ত করছে একটি গোষ্ঠী।

৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, হিন্দু সম্প্রদায়ের রথ যাত্রাকে নির্বিঘ্ন ও উৎসবমুখরভাবে পালনের স্বার্থে তাদের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর উদ্যোগে স্কুল ফিডিং কার্যক্রম মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অবহেলার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

তাই জনকল্যাণে নেয়া সরকারের যেকোনো কর্মসূচি যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us