• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৪৬:৩২ (09-Jul-2026)
  • - ৩৩° সে:

নতুন স্ত্রীকে বিরল আংটি উপহার দিলেন আমির খান

৯ জুলাই ২০২৬ দুপুর ০২:৩৬:৫৮

নতুন স্ত্রীকে বিরল আংটি উপহার দিলেন আমির খান

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো ফ্যাশন স্টাইলিস্ট ও উদ্যোক্তা গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। দীর্ঘদিনের সম্পর্কের পর ৫ জুলাই রোববার ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর নতুন স্ত্রীকে দেওয়া আমিরের বিশেষ উপহার নিয়েও শুরু হয়েছে আলোচনা।

জানা গেছে, বিয়েতে গৌরী স্প্র্যাটকে একটি বিরল ও মূল্যবান আংটি উপহার দিয়েছেন আমির খান। আংটিটিতে ব্যবহৃত হয়েছে মাদাগাস্কার থেকে আনা একটি প্রাকৃতিক রুবি। এছাড়া এতে বসানো হয়েছে ৪০টি হীরা। শতাধিক দক্ষ কারিগরের দীর্ঘ সময়ের নিখুঁত কারুকাজে তৈরি এই আংটিটি ইতোমধ্যে বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাট ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার মা সেখানে একটি জনপ্রিয় বিউটি সেন্টার পরিচালনা করতেন। পারিবারিক পরিবেশ থেকেই সৌন্দর্য ও ফ্যাশন শিল্পের প্রতি তার আগ্রহ গড়ে ওঠে। বিউটি ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার আগে তিনি পোশাক ডিজাইন ও টেক্সটাইল ব্যবসার সঙ্গেও কাজ করেছেন।

২০০৭ সালে গৌরী ভারতের পরিচিত বিউটি সেলুন চেইন ‘বিব্লান্ট’ এর সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি মুম্বাইয়ে প্রতিষ্ঠানটির একটি শাখা পরিচালনা করছেন। পাশাপাশি আমির খান প্রোডাকশনের বিভিন্ন সৃজনশীল প্রকল্পেও পরামর্শক হিসেবে কাজ করছেন।

শিক্ষাজীবনে গৌরী ভারতের উটির ব্লু মাউন্টেন স্কুল থেকে পড়াশোনা শেষ করে যুক্তরাজ্যে যান। ২০০৪ সালে তিনি ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

পারিবারিকভাবে গৌরীর বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ বংশোদ্ভূত এবং মা রীতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত।

৬১ বছর বয়সী আমির খান মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন। গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।

এর আগে ১৯৮৬ সালে রীনা দত্ত এবং ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন আমির খান। পরবর্তীতে যথাক্রমে ২০০২ ও ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us