• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২২:৫১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে নদীর স্রোতে নিখোঁজের ২ ‍দিন পর মরদেহ উদ্ধার

৯ জুলাই ২০২৬ দুপুর ০২:০৫:৫৯

রাঙামাটিতে নদীর স্রোতে নিখোঁজের ২ ‍দিন পর মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটিতে নদীর স্রোতে নিখোঁজ হওয়া দলমনি চাকমা নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

৯ জুলাই বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসন।

নিহত দলমনি চাকমা রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বাসিন্দা ও অলা চাকমার ছেলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জানা যায়, গত ৭ জুলাই মঙ্গলবার নদী পারাপারের সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন।

রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) জানান, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার নিখোঁজ দলমনি চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নদ-নদীর পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় ঝুঁকি বেড়েছে। প্রশাসন জনগণকে অপ্রয়োজনে নদী পারাপার না করার পাশাপাশি দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬