• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩১:৪৬ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির

২৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:০২

আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই বলে জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

২৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাঁধা নেই৷ তবে দোষীদের বিচার এ দেশের মাটিতে হতেই হবে।’ আওয়ামী লীগকে ফ্যাসিস্টদের একটি ক্লাব উল্লেখ করে তিনি বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ফলাফল আওয়ামী লীগকে অবশ্যই ভোগ করতে হবে৷’ ‘একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল জামায়াত, আজ তারাই ঠিক করছেন কে মুক্তিযোদ্ধা, কার কবর কোথায় হবে’ নতুন কোনো ফ্যাসিবাদের হাতে বাংলাদেশকে ইজারা দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির।

আরও পড়ুন

মানবিক বাংলাদেশ গঠনে যুবদলকে ভূমিকা রাখতে হবে : রুহুল কবির রিজভী

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চব্বিশের চেতনা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার। ফ্যাসিবাদের পথে হেঁটে আওয়ামী লীগের পরিণতির দিকেই এগোচ্ছে বিএনপি।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘ইতিহাস সাক্ষী, বিএনপি সরকারে এলে বারবার ব্যার্থতার পরিচয় দেয়৷ বিএনপি এখন আওয়ামী লীগ সাজার চেষ্টা করছে৷’

যারাই জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ‘জামায়াত কচুপাতার পানি নয়। দেশের গণমানুষের আদর্শিক দল।’

আরও পড়ুন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ