• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৩৭:১৮ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৮:৫২

জামালপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

জামালপুর প্রতিনিধি: সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ২ হাজার ১৯৬ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি।

২২ নভেম্বর রোববার দিবাগত রাতে ‍নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ৩৫ বিজিবির দাঁতভাঙ্গা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্তের ১০৫৬ আন্তর্জাতিক পিলারের কাছে ছাটকড়াইবাড়ি নামক স্থানে চোরাচালান করা হচ্ছে এমন খবরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক

অভিযানকালে বিজিবি সদস্যরা এ সময় পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ১৯৬ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করেন। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা।

ভারতীয় কসমেটিকস পণ্য জব্দের ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

দামপাড়া পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:২২