• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৬:৩৩ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের

২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৭:৫৩

বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের

ডেস্ক রিপোর্ট: চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতেই দুধ দিয়ে গোসল করেছেন কুড়িগ্রামের মামুন নামের এক যুবক। শুধু তা-ই নয়, জীবনে আর কখনো বিয়ে করবেন না বলেও শপথ নিয়েছেন তিনি। বিচ্ছেদের পর তার এমন ব্যতিক্রমী কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সাম্প্রতিক ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। একপর্যায়ে পারিবারিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়।

আরও পড়ুন

ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বিচ্ছেদের পরই দুধ দিয়ে গোসল করেন মামুন। পাশাপাশি জীবনে আর কখনো বিয়ে করবেন না বলেও শপথ নেন। তার এই গোসলের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপর থেকেই ঘটনাটি নিয়ে শুরু হয় আলোচনা।

স্থানীয়দের কেউ তার এমন সিদ্ধান্তকে বিচ্ছেদের পর আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ মনে করছেন, এটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শও দিচ্ছেন অনেকে।

বিচ্ছেদের পর মামুনের দুধ দিয়ে গোসল ও আর বিয়ে না করার শপথ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন

আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, ৭ পুলিশ আহত

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ