• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৭:১৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানকে ঘিরে ২৯টি অপতথ্য ছড়ানো হয়েছে: মাহদী আমিন

৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৪৭

তারেক রহমানকে ঘিরে ২৯টি অপতথ্য ছড়ানো হয়েছে: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে ২৯টি অপতথ্য ছড়ানো হয়েছে। একটি দল ফ্যাসিবাদী আমলের তৈরি বয়ান নতুন করে ছড়ানোর দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

Ad

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

Ad
Ad

মাহদী আমিন বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে ওই দল ব্যক্তিগত আক্রমণের নোংরা কৌশল বেছে নিয়েছে। মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত বিষয়। সে সময় যারা ভিন্ন অবস্থানে ছিল, যাদের হাতের মুক্তিযুদ্ধে শহীদদের রক্ত, তাদের বিকৃত বক্তব্যে বিএনপি আহত। ইতিহাস নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়। নির্বাচন সুষ্ঠু হতে হলে সবার দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

বিএনপির নির্বাচনী ইশতেহার নিয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে কাজ অনেকখানি এগিয়েছে। আগামী শুক্রবার ঘোষণা হতে পারে। সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

মাহদী আমিন বলেন, বিভিন্ন ইস্যুতে জামায়াত বিএনপিকে অনুকরণ করছে। সেটি বিএনপি ইতিবাচকভাবেই দেখছে।

এদিকে, তারেক রহমানের সফর নিয়ে তিনি বলেন, আগামীকাল বুধবার তারেক রহমান বরিশাল যাবেন। তারপর যাবেন ফরিদপুর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


Follow Us