• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:১৫:৪০ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

আরব-ইহুদি যৌথ সরকার গঠনের দাবিতে উত্তাল তেল আবিব

১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৬:৫৩

আরব-ইহুদি যৌথ সরকার গঠনের দাবিতে উত্তাল তেল আবিব
তেলআবিবে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের তেল আবিবের হাবিমা স্কয়ারে ইহুদি ও আরব দলগুলোর সমন্বয়ে যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভ করেছেন প্রায় ৫০০ মানুষ। ২৭ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত নেসেট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধীরা সম্মিলিতভাবে ৬৭টি আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

৩১ অক্টোবর শনিবার বিক্ষোভকারীরা ‘ইহুদি ও আরবরা শত্রু হতে অস্বীকার করে’ এবং ‘বর্ণবাদকে না, অংশীদারিত্বকে হ্যাঁ’ স্লোগান দেন। দ্বিজাতিক সমাজতান্ত্রিক বামপন্থী গোষ্ঠী স্ট্যান্ডিং টুগেদার এ বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। খবর টাইমস অব ইসরায়েলের।

অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টি শত্রুভাবাপন্ন বিদেশি সরকারের সহায়তায় আরব দলগুলো ‘নির্বাচন চুরি করেছে’ বলে অভিযোগ করেছে। এ অভিযোগের পর নির্বাচন জালিয়াতির তদন্তের দাবিতে হাবিমা স্কয়ারে শিগগিরই একটি ডানপন্থী পাল্টা বিক্ষোভ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে নেতানিয়াহুর কয়েকজন সমর্থক প্লাজার এক পাশে জড়ো হতে শুরু করেছেন।

আরও পড়ুন

১৮ তলা থেকে পড়ে মা ও ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মঙ্গলবারের নির্বাচনে ১২০ আসনের নেসেটে নেতানিয়াহুবিরোধী দলগুলো ৬৭টি আসন পেলেও প্রধানমন্ত্রীর বিরোধী ইহুদি নেতৃত্বাধীন দলগুলোর বেশিরভাগই অভূতপূর্ব ১৯টি আসন পাওয়া আরব দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনে অস্বীকৃতি জানাচ্ছে।

আরব দলগুলোর সমর্থন ছাড়া ইহুদি নেতৃত্বাধীন নেতানিয়াহুবিরোধী দলগুলো এককভাবে মাত্র ৪৮টি আসন পেয়েছে, যা নেতানিয়াহুর জোটের পাওয়া আসনের চেয়ে পাঁচটি কম।

আরব দলগুলোর সমর্থন অথবা ‘পরিবর্তন জোট’ থেকে দলত্যাগ না হলে আগামী ১০ নভেম্বর শপথ নিতে যাওয়া নতুন নেসেটে নেতানিয়াহু কিংবা তার সিয়োনিস্ট বিরোধীদের কারও পক্ষেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব হবে না।

আরও পড়ুন

এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল জার্মানি

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬
টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৪:৫১

জাতীয় যুব দিবস আজ
জাতীয় যুব দিবস আজ
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৩:২১


ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার
ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:১৩





ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক
ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৩:৪৯