• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৩:২০ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, জড়িতদের খুঁজছে পুলিশ

১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:২৮

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, জড়িতদের খুঁজছে পুলিশ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ৩১ অক্টোবর শনিবার রাতে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

১ নভেম্বর রোববার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন।

নিহত শহীদুল লবণচরা থানার বুড়ো মৌলবির দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে।

আরও পড়ুন

সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ

স্থানীয়রা জানান, শনিবার রাতে দুর্বৃত্তরা শহীদুলকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহত শহীদুলের নামে মাদক ও হত্যাসহ আটটি মামলা রয়েছে। হত্যার কারণ ও ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
১ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৮:১২




টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬
টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৪:৫১

জাতীয় যুব দিবস আজ
জাতীয় যুব দিবস আজ
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৩:২১


ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার
ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:১৩