অনলাইন ডেস্ক: ‘ডিএমপি নিউজ’র ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা গেছে।
৩১ অক্টোবর শনিবার দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এমন দৃশ্য দেখা যায়। এসময় পোর্টালটির স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র প্রদর্শিত হচ্ছিল।
ওয়েবসাইটে প্রবেশ করলে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি ভেসে উঠছে। পাশাপাশি ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যায়।
এই ঘটনার পর এখন ডিএমপি নিউজের সাইডে ঢোকা যাচ্ছে না। তবে ডিএমপি নিউজের ওয়েবসাইট হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available