• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:১৯:৫৩ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

২১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১৬:০৭

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। তিনি ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২১ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ করা হয়।

ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ১৩টির প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয় ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ ৪ দফা দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন। এসব আসনে চূড়ান্ত প্রার্থী ১৩৮ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৯টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ৫৬টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেতে আবেদন করার কথা আগেই জানিয়েছিলেন তাসনিম জারা। তার আবেদনের ভিত্তিতে তাকে ফুটবল প্রতীক বরাদ্দ করা হলো।

আরও পড়ুন

ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াঁজো শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন

প্রতীক পেয়ে তাসনিম জারা সাংবাদিকদের বলেন, “আমি কয়েক দিন ধরে যখন ভোটারদের সঙ্গে কথা বলছিলাম, তখন সবাই জিজ্ঞাসা করছিলেন, আমার প্রতীক কী? ব্যালট পেপারে কী প্রতীক দেখতে পারবেন? আজকে এ প্রশ্নের পরিষ্কার একটা উত্তর পেয়েছি। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।”

২২ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচনি প্রচার শুরু করবেন বলে জানান তাসনিম জারা। তিনি বলেন, “আমরা যে স্বচ্ছতা ও জবাবদিহির রাজনীতি দেখতে চাই, তার ভিত্তিতেই আমাদের প্রচার চলবে। সবাইকে দোয়া ও শুভকামনা জানানোর অনুরোধ করছি।”

তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনি জোট গঠন নিয়ে আলোচনার মধ্যে দলটি ছাড়েন তাসনিম জারা।

আরও পড়ুন

সরকার ইচ্ছাকৃতভাবে গণভোটের রায় উপেক্ষা করছে: গোলাম পরওয়ার

এরপর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরে তিনি আপিলে প্রার্থিতা ফিরে পান।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। একই দিন গণভোটও অনুষ্ঠিত হবে ভিন্ন ব্যালটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০