• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:২১:৩২ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ৩ জন

১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩১:২৭

বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ৩ জন

ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিন নেতা। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপ্রত্যাশীরা হলেন—ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সংগ্রহ করা ফরম ১৬ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত জমা দেওয়া যাবে। এরপর আগামী ১৮ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।

মির্জা ফয়সাল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকার কারণে ফয়সাল আমিন তৃণমূলের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য। দলীয় মনোনয়ন পেলে তিনি জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন পয়গাম আলী।

গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪০:৫৭

বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ৩ জন
বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ৩ জন
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩১:২৭