• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ সকাল ০৯:৪১:৩৩ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলকে ৪০ হাজার ভারী বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৮:৫১

ইসরায়েলকে ৪০ হাজার ভারী বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের জন্য ৪০ হাজার ভারী বোমাসহ ২৮০ কোটি ডলারের একটি অস্ত্র প্যাকেজ অনুমোদন করতে যাচ্ছে। এতে ২ হাজার পাউন্ড ওজনের এমকে৮৪ বোমাসহ উচ্চমাত্রায় বিস্ফোরণ ঘটাতে সক্ষম ৪০ হাজার বোমা রয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের ও বিষয়টি সম্পর্কে অবগত একজন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এপি জানিয়েছে, এখনো চূড়ান্ত না হওয়া এই অস্ত্র প্যাকেজে ৪০ হাজার বোমা রয়েছে। এর মধ্যে ২ হাজার পাউন্ড ওজনের ২০ হাজার এমকে৮৪ বোমা রয়েছে। এগুলো উচ্চমাত্রার বিস্ফোরক বোমা।

এছাড়া রয়েছে আরও ২০ হাজার বিএলইউ-১১৭ বোমা, যেগুলোও উচ্চমাত্রার বিস্ফোরক এবং মার্কিন নৌবাহিনী ব্যবহার করে। এসব বোমা এমনভাবে তৈরি, যাতে আকাশ থেকে ফেলা হলে বাতাসের বাধা কম পায় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

এছাড়া এসব বোমার বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে কিছু বোমা মাটির গভীরে থাকা ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৈরি। আবার কিছু বোমা মাটির ওপর বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।

এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এই অস্ত্র চুক্তির বিষয়ে মার্কিন কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। চুক্তির বেশিরভাগ অর্থ বিদেশি সামরিক সহায়তার মাধ্যমে পরিশোধ করা হবে।

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা, ভূমিকম্পে কেঁপে উঠল লেবানন
এ ব্যবস্থায় মার্কিন করদাতাদের অর্থ ইসরায়েলকে দেয়া হয় এবং পরে ইসরায়েল সেই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকেই অস্ত্র কেনে।

মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘সব বিদেশি অস্ত্র বিক্রয়ই যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে’। তবে বর্তমানে আলোচনায় থাকা চুক্তিগুলো নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪০:৫৭

বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ৩ জন
বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ৩ জন
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩১:২৭