ডেস্ক রিপোর্ট: আজ ৬ নভেম্বর শুক্রবার। চাঁদ কন্যা রাশিতে অবস্থান করবে। পঞ্জিকা অনুসারে, আজ সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক কৃষ্ণা দ্বাদশী তিথি। এরপর শুরু হবে কার্তিক কৃষ্ণা ত্রয়োদশী। এ ছাড়া আজ বিষকুম্ভ ও প্রীতি যোগের প্রভাব থাকবে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনার দিন। আজ কারও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, আবার কারও ক্ষেত্রে বাড়তে পারে আর্থিক চাপ ও পারিবারিক জটিলতা। দেখে নেওয়া যাক, মেষ থেকে মীন—১২ রাশির জাতকদের দিনটি কেমন কাটতে পারে।
মেষ রাশি
বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। কর্মক্ষেত্রে বাড়তে পারে নানা ধরনের জটিলতা। সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। শিক্ষকতা পেশায় যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতি হতে পারে। আইন পেশায় নিয়োজিত ব্যক্তিদের কর্মক্ষেত্রে অগ্রগতির যোগ রয়েছে।
বৃষ রাশি
বিভিন্ন বাধা-বিপত্তি সত্ত্বেও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে বিঘ্ন ঘটতে পারে। নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করতে পারেন। আমদানি-রপ্তানি বাণিজ্যে লাভের সম্ভাবনা রয়েছে। ঠিকাদারি, ওষুধ ও সাংবাদিকতা পেশায় যুক্ত ব্যক্তিদের সামনে নতুন সুযোগ আসতে পারে।
মিথুন রাশি
শিল্প ও অভিনয় জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বন্ধুর কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা নাও পেতে পারেন। কমিশনভিত্তিক কাজে আয় বাড়তে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণের যোগ রয়েছে। সন্তানের আচরণে মানসিক কষ্ট বাড়তে পারে।
কর্কট রাশি
আজ উপার্জন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। কবি, সাহিত্যিক ও প্রবন্ধকারদের আয়ের নতুন পথ তৈরি হতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলুন। শিক্ষার্থীদের পড়াশোনার ফল ভালো হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সম্ভাবনাও রয়েছে।
সিংহ রাশি
শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। ব্যবসায়িক প্রয়োজনে বিদেশযাত্রা হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকুন।
কন্যা রাশি
আজ আয় মোটামুটি ভালো থাকতে পারে। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যন্ত্রাংশ ও যন্ত্রসংশ্লিষ্ট ব্যবসায় লাভ বাড়তে পারে। বাবা-মায়ের স্বাস্থ্যের সামান্য অবনতি হতে পারে। নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা প্রয়োজন। সৎ ও জনকল্যাণমূলক কাজে অর্থ ব্যয় হতে পারে।
তুলা রাশি
শরীর-স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। কিডনিসংক্রান্ত সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। দীর্ঘদিনের কোনো সমস্যা থেকে মুক্তির ইঙ্গিত রয়েছে। অধস্তন কর্মচারীর কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। ধার নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন। কাজের প্রয়োজনে দূরদেশে ভ্রমণ হতে পারে।
বৃশ্চিক রাশি
চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নানা জটিলতা দেখা দিতে পারে। আইনি সমস্যা আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। পেটের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। তবে শৌখিন পণ্যের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বিয়ের বিষয়ে নতুন যোগাযোগ আসতে পারে।
ধনু রাশি
উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। অকারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। বিদেশে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ বাড়তে পারে। তবে প্রযুক্তি খাতে কর্মরত ব্যক্তিদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। জলবাহিত রোগের বিষয়ে সতর্ক থাকুন।
মকর রাশি
ন্যায্য পাওনা আদায়ে জটিলতা দেখা দিতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রেও বাধা আসতে পারে। শৌখিন ও প্রসাধনসামগ্রীর ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অম্লতা ও বদহজমের সমস্যায় ভুগতে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের তিক্ততা বাড়তে পারে। জীবনসঙ্গীর অসুস্থতা দুশ্চিন্তার কারণ হতে পারে।
কুম্ভ রাশি
আজ আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। নতুন কোনো শিল্পকর্মের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে। অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুর বিষয়ে সতর্ক থাকুন। ব্যবসায় প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন। প্রতিবেশীর সঙ্গে অকারণে বিরোধে জড়ানোর আশঙ্কা রয়েছে।
মীন রাশি
চিকিৎসা ও সেবামূলক পেশায় যুক্ত ব্যক্তিদের সুনাম বাড়তে পারে। বড় ধরনের শারীরিক সমস্যার আশঙ্কা কম থাকলেও হাড়ে আঘাত লাগার বিষয়ে সতর্ক থাকুন। কোনো গুরুজনের বিরূপ আচরণে মন খারাপ হতে পারে। তরল ও শৌখিন পণ্যের ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। উপযুক্ত জীবনসঙ্গীর সঙ্গে পরিচয় বা যোগাযোগ হতে পারে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available