ডেস্ক রিপোর্ট: আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আজ চাঁদ সিংহ রাশিতে অবস্থান করবে। পঞ্জিকা অনুসারে, সকাল ১১টা ৩ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথি। এরপর শুরু হবে একাদশী তিথি। পাশাপাশি আজ রয়েছে ব্রহ্মা ও ইন্দ্র যোগ। জ্যোতিষমতে, বুধবার গণেশের দিন। জেনে নেওয়া যাক মেষ থেকে মীন—১২ রাশির জাতক-জাতিকার আজকের সম্ভাব্য ভাগ্যফল।
মেষ রাশি
সঠিক সিদ্ধান্তের কারণে কাজে সফলতা আসতে পারে। আর্থিক বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। সন্তানের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে।
বৃষ রাশি
অপ্রত্যাশিত কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের ইঙ্গিত রয়েছে। কাজের প্রয়োজনে দূরে কোথাও যেতে হতে পারে। আইনি জটিলতার সমাধান হতে পারে।
মিথুন রাশি
পরিবার বা আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ বাড়তে পারে। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শিল্পী ও সৃজনশীল পেশায় যুক্ত ব্যক্তিদের সম্মান বাড়তে পারে। নতুন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। ভ্রমণে সতর্ক থাকা প্রয়োজন। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে।
কর্কট রাশি
অযথা মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। পরিকল্পনার অভাবে খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। কথাবার্তায় সংযমী না হলে বিরোধ তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। জমি বা বাড়ি বিক্রির সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি
কর্মপ্রার্থীদের আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি কেনার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার জন্য দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন।
কন্যা রাশি
নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। পুরোনো শারীরিক সমস্যায় ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদি প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। দাম্পত্য সম্পর্কে বোঝাপড়া আরও ভালো হতে পারে।
তুলা রাশি
আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে পরিকল্পনা ও সতর্কতা জরুরি। গোপন বিরোধের কারণে সমস্যায় পড়তে পারেন। চুক্তিভিত্তিক কাজে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে। অধস্তন কারও কারণে কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে।
বৃশ্চিক রাশি
শরীর ও স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। বিয়ের কথাবার্তায় বাধা আসতে পারে। আত্মীয়দের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। কাউকে আর্থিক সহায়তা দেওয়ার আগে সতর্ক থাকুন। মানসিক অস্থিরতা বাড়তে পারে। স্বাস্থ্যগত বিষয়ে অবহেলা না করে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।
ধনু রাশি
মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। অন্যের কাছে অতিরিক্ত প্রত্যাশা রাখলে হতাশ হতে পারেন। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। পুরোনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে।
মকর রাশি
পেশা পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে। চুক্তিভিত্তিক কাজে যুক্ত ব্যক্তিদের আয় বাড়তে পারে। দূরে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন। চিকিৎসাসংক্রান্ত ব্যয় বাড়তে পারে। বিয়ের যোগাযোগে বাধা আসার আশঙ্কা রয়েছে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ঋণসংক্রান্ত বিষয়ে ঝুঁকি না নেওয়াই ভালো। বিশেষ কোনো ব্যক্তির ওপর নির্ভরশীলতা বাড়তে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন।
মীন রাশি
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে। আগুনের ব্যবহার ও আগুনের উৎস সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায় আয়ের নতুন পথ তৈরি হতে পারে। সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বিরোধ বা গোপন শত্রুতার মুখে পড়তে পারেন। খনিজদ্রব্যের ব্যবসায় লাভ হতে পারে। ঋণ দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available