• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:২৯:৩৭ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রেমের গুঞ্জনে স্বস্তিকা, বললেন আমি যেন বিশ্বসুন্দরী

৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৬:১০

প্রেমের গুঞ্জনে স্বস্তিকা, বললেন আমি যেন বিশ্বসুন্দরী

বিনোদন ডেস্ক: ওপার বাংলার শোবিজ অঙ্গনের পরিচিত মুখ স্বস্তিকা দত্ত। সিনেমা থেকে টেলিভিশন, সবখানেই তার বিচরণ। তবে কাজের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও চর্চা হয় ঢের।

সম্প্রতি গুঞ্জন উঠেছে, নতুন করে প্রেমে জড়িয়েছেন স্বস্তিকা। এর প্রভাব নাকি তার কাজেও পড়ছে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারকে তিনি জানান, সম্পর্কে নন, তিনি ‘গুঞ্জন’-এ আছেন!

স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল তার ধারাবাহিকেরই নায়ক অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আবার ধারাবাহিকের পরিচালকের সঙ্গেও নাম জড়ানোর খবর ছড়ায়। অভিনেত্রীর কথায়, “আর কিছুই বাকি রইল না। কখনও পরিচালক, কখনও নায়কের সঙ্গে নাম জুড়ে যাচ্ছে আমার। কিন্তু এ সবের মধ্যে একটা গুঞ্জন নিয়েই আমার আগ্রহ রয়েছে। ওই গুঞ্জনটার জন্য মন খারাপও হচ্ছে। আমার অভিনীত ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’ বন্ধ হতে চলেছে। এটাই গুঞ্জন হলে ভালো হত। কিন্তু সত্যিই তো বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক।”

আরও পড়ুন

বিয়ের পিঁড়িতে ‘দুষ্টু কোকিল’ খ্যাত মিমি চক্রবর্তী, বর কে?

নিজেকে নিয়ে এত গুঞ্জনে দেখে বিরক্তি প্রকাশের সঙ্গে রসিকতা করেও স্বস্তিকা বলেন, ‘আমি যেন বিশ্বসুন্দরী আর ভীষণ প্রতিভাবান! সবাই আমার সঙ্গেই সম্পর্কে জড়াচ্ছেন! কী অদ্ভুত! পরিচালক থেকে নায়ক, কাউকেই বাদ দেওয়া হচ্ছে না। ভাগ্যিস আরও উচ্চ মহলের কারও নাম জুড়ে দেওয়া হয়নি।’

স্বস্তিকা জানান, সম্পর্কে জড়ালে তিনি নিজ থেকেই সেটা জানাবেন। তার ভাষ্য, ‘আমার আগেও সম্পর্ক হয়েছিল, সবাই জানতেন। সবারই তো সম্পর্ক হয়। আগামীতেও সম্পর্কে জড়ালে নিশ্চয়ই প্রকাশ করব। সেই সততা আছে আমার।’

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
অবসরে বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৫:০৪


দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৭:২৬