• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৩৫:১০ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

৬ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:৪৭

টেকনাফে মানবপাচার চক্রের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলিতে আহত এক সেনাসদস্য মারা গেছেন। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশে তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনী।

৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গভীর পাহাড়ে এ ঘটনা ঘটে।

আইএসপিআর জানায়, গোয়েন্দা সূত্রে জানা যায়, ওই এলাকায় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়।

আরও পড়ুন

মণিরামপুরে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। একপর্যায়ে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

পরে তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৬ নভেম্বর ২০২৬)
৬ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৭:২৬





পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি
পুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি
৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:০০:২৪