• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩৬:২৯ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতায় সেনাবাহিনী চ্যাম্পিয়ন

৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩১:১১

আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতায় সেনাবাহিনী চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

৫ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী দল চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি শৃঙ্খলা, সততা, প্রতিপক্ষ ও রেফারির প্রতি সম্মান, খেলোয়াড়সুলভ আচরণ এবং খেলার নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের ক্ষেত্রে সর্বোচ্চ মান প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনী দল ফেয়ার প্লে ট্রফি অর্জন করে।

আরও পড়ুন

শেষ ৩ মিনিটে ভারতের জালে ২ গোল, তবুও হারল পাকিস্তান

এছাড়াও, প্রতিযোগিতায় সেনাবাহিনী দলের ল্যান্স কর্পোরাল ইমতিয়াজ রায়হান শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন। উল্লেখ্য, গত ১ নভেম্বর হতে শুরু হওয়া উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ফুটবল দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যগণ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন
৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:৪১