• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৫৩:১৬ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক সম্মাননা ‘এএসকিউ ৪০ আন্ডার ৪০’ তালিকায় বাংলাদেশি পেশাজীবী রকিবুল

৩ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৬:২৪

আন্তর্জাতিক সম্মাননা ‘এএসকিউ ৪০ আন্ডার ৪০’ তালিকায় বাংলাদেশি পেশাজীবী রকিবুল
মো. রকিবুল ইসলাম। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ​যুক্তরাষ্ট্রভিত্তিক মর্যাদাপূর্ণ ‘এএসকিউ ৪০ আন্ডার ৪০’ কর্মসূচির সম্মানসূচক তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশি কোয়ালিটি পেশাজীবী মো. রকিবুল ইসলাম।

আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি (এএসকিউ)-এর নিজস্ব প্রকাশনা ‘কোয়ালিটি প্রগ্রেস’-এ ২০২৬ সালের সংস্করণে এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে এই স্বীকৃতি অর্জন করা তিনিই একমাত্র পেশাজীবী।

​বিশ্বব্যাপী উদীয়মান কোয়ালিটি পেশাজীবীদের পেশাগত সাফল্য, নেতৃত্ব ও এই খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি ৫ বছর অন্তর এই তালিকা প্রকাশ করে এএসকিউ। এবারের আয়োজনে নির্বাচিত শীর্ষ ৪০ জন পেশাজীবীর পাশাপাশি একটি বিশেষ সম্মানসূচক তালিকাও প্রকাশ করা হয়, যেখানে রকিবুল ইসলামের নাম উঠে আসে।

আরও পড়ুন

হাম প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশনের লিফলেট বিতরণ

​মো. রকিবুল ইসলাম বর্তমানে তুরস্কভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ল্যাবরাইট বাংলাদেশ লিমিটেডের কোয়ালিটি ম্যানেজমেন্ট ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত। দীর্ঘ ১৫ বছরের সমৃদ্ধ কর্মজীবনে তিনি জাপান, যুক্তরাজ্য ও তুরস্কভিত্তিক একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম), ল্যাবরেটরি মানব্যবস্থা, অ্যাক্রেডিটেশন এবং ধারাবাহিক মানোন্নয়ন কার্যক্রমে দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন।

​পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম)-এর বিভিন্ন গঠনমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি ‘টিএমকিউ ফর বেটার ফিউচার’ শীর্ষক একটি লিংকডইনভিত্তিক জ্ঞান-বিনিময় প্ল্যাটফর্ম পরিচালনা করেন, যার মাধ্যমে কোয়ালিটি বিষয়ে স্বেচ্ছায় নিজের জ্ঞান ও অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।

​আন্তর্জাতিক অঙ্গনে মো. রকিবুল ইসলামের এই অর্জন বাংলাদেশের কোয়ালিটি পেশাজীবীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। বৈশ্বিক মানোন্নয়ন খাতে বাংলাদেশি পেশাজীবীদের দক্ষতা ও অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

আরও পড়ুন

মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ