নিজস্ব প্রতিবেদক: হাম সংক্রমণ প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় মিরপুর মাজার রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে হাম রোগের লক্ষণ, ঝুঁকি ও প্রতিরোধে করণীয় বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।


আয়োজকরা জানান, হাম একটি ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। এর ফলে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি ও মস্তিষ্কের প্রদাহসহ নানা জটিলতা দেখা দিতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দুর্যোগ ও সংকটকালে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দেশে হাম সংক্রমণ বেড়ে যাওয়ায় সচেতনতা তৈরির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল, টিম লিডার হিসেবে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম।
এছাড়াও ডা. এনায়েত হোসেন, ডা. ফজলে রাব্বি রিফাত, ডা. কিবরিয়া সানজিদ, বিভিন্ন মেডিকেল সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। সাধারণ মানুষও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available