• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫৭:৩৪ (03-Nov-2026)
  • - ৩৩° সে:
আন্তর্জাতিক সম্মাননা ‘এএসকিউ ৪০ আন্ডার ৪০’ তালিকায় বাংলাদেশি পেশাজীবী রকিবুল

আন্তর্জাতিক সম্মাননা ‘এএসকিউ ৪০ আন্ডার ৪০’ তালিকায় বাংলাদেশি পেশাজীবী রকিবুল

অনলাইন ডেস্ক: ​যুক্তরাষ্ট্রভিত্তিক মর্যাদাপূর্ণ ‘এএসকিউ ৪০ আন্ডার ৪০’ কর্মসূচির সম্মানসূচক তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশি কোয়ালিটি পেশাজীবী মো. রকিবুল ইসলাম।আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি (এএসকিউ)-এর নিজস্ব প্রকাশনা ‘কোয়ালিটি প্রগ্রেস’-এ ২০২৬ সালের সংস্করণে এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে এই স্বীকৃতি অর্জন করা তিনিই একমাত্র পেশাজীবী।​বিশ্বব্যাপী উদীয়মান কোয়ালিটি পেশাজীবীদের পেশাগত সাফল্য, নেতৃত্ব ও এই খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি ৫ বছর অন্তর এই তালিকা প্রকাশ করে এএসকিউ। এবারের আয়োজনে নির্বাচিত শীর্ষ ৪০ জন পেশাজীবীর পাশাপাশি একটি বিশেষ সম্মানসূচক তালিকাও প্রকাশ করা হয়, যেখানে রকিবুল ইসলামের নাম উঠে আসে।​মো. রকিবুল ইসলাম বর্তমানে তুরস্কভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ল্যাবরাইট বাংলাদেশ লিমিটেডের কোয়ালিটি ম্যানেজমেন্ট ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত। দীর্ঘ ১৫ বছরের সমৃদ্ধ কর্মজীবনে তিনি জাপান, যুক্তরাজ্য ও তুরস্কভিত্তিক একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম), ল্যাবরেটরি মানব্যবস্থা, অ্যাক্রেডিটেশন এবং ধারাবাহিক মানোন্নয়ন কার্যক্রমে দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন।​পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম)-এর বিভিন্ন গঠনমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি ‘টিএমকিউ ফর বেটার ফিউচার’ শীর্ষক একটি লিংকডইনভিত্তিক জ্ঞান-বিনিময় প্ল্যাটফর্ম পরিচালনা করেন, যার মাধ্যমে কোয়ালিটি বিষয়ে স্বেচ্ছায় নিজের জ্ঞান ও অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।​আন্তর্জাতিক অঙ্গনে মো. রকিবুল ইসলামের এই অর্জন বাংলাদেশের কোয়ালিটি পেশাজীবীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। বৈশ্বিক মানোন্নয়ন খাতে বাংলাদেশি পেশাজীবীদের দক্ষতা ও অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।এটিভি/এসটিও